
রুবাইদা বিনতে রেজা নিপুন, বগুড়া প্রতিনিধি : শেষ হলো বগুড়া পৌরসভার নির্বাচন। বগুড়া পৌরবাসী সকল নাগরিকের জল্পনাকল্পনার অপেক্ষার পালা শেষ করে ভোট গ্রহন শেষে জানিয়ে দেয়া হলো বহু কাংখিত পৌরসভা নির্বাচনের ফলাফল।

ভোট গ্রহনের সময় ভোটারদের হাতে জীবাণুনাশক স্প্রে করা হয়। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সর্বমোট ৮২হাজার ২১৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মোট ৫৬ হাজার ৯০ ভোট। আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মোট ২০ হাজার ৮৯ ভোট।


বগুড়া সদর উপজেলার ৯ নং ওয়ার্ড থেকে তোলা ভোট চলাকালীন সময়ের কিছু স্থির চিত্র। ভোট চলাকালীন সময়ে কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সর্বত্র পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। নির্বাচনের ফলাফলে এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বিজয় মিছিল করে। বিজয়ী প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা জানান এ বিজয় জনতার বিজয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম