
বিশেষ প্রতিনিধি : সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশনের কর্মী এবং পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় আটক কৃত যুবক স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ ফয়সাল আহম্মদ ফাহাদ (৩৮)। সে মহানগর স্বেচ্ছা সেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকরে দ্বায়িত্বে রয়েছে।
ফয়সাল আহম্মদ ফাহাদ সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আফতাব হোসেন বলয়ের নেতা। ১৭ ফেব্রুয়ারী বুধবার চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস ষ্টেন্ড উচ্ছেদ করতে গিয়ে বাঁধার সম্মুক্ষীন হন সিটি কর্পোরেশনের কর্মীরা।
ঘটনার খবর পেয়ে মাইক্রোবাস ষ্টেন্ডে দ্রুত পৌঁছান মেয়র আরিফুল হক ও কাউন্সিলর সহ অনেক নেতৃবৃন্দ। এসময় মেয়রের সাথে কাউন্সিলর আফতাব হোসেন ছিলেন। দুই পক্ষের সংঘর্ষের সময় কাউন্সিলর আফতাব হোসেনের পাশে থাকা স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ ফয়সাল আহম্মদ ফাহাদকে আগ্নেআস্র সহ আটক করে পুলিশ।
সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক উপস্থিত অনেকেই বলেছেন এসময় ফয়সাল আহম্মদ ফাহাদ মেয়রে দিকে তেড়ে গিয়েছিলেন। খোজ নিয়ে জানা যায় ফাহাদ পরিবহণ শ্রমিক নয়, সে স্বেচ্ছা সেবকলীগ নেতা।সে কাউন্সিলর আফতাব হোসেনের অত্যন্ত ঘনিষ্ট লোক।
কাউন্সিলর আফতাব হোসেনের মুঠোফোন বন্ধ থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশ দাশ মিঠু এবিষয়ে কিছু জানেননা বলে জানিয়েছেন।তিনি বলেন, চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস ষ্টেন্ড উচ্ছেদ করবে সিটি কর্পোরেশন আইনগত ভাবে সহায়তা করবে পুলিশ প্রশাসন ফাহাদ সেখানে যাওয়ার বা কথা বলার কে ? যদি সে যায় এবং আগ্নেআস্র সহ আটক হয় এর দায়ভার দল নিবেনা।
খোজ খবর নিয়ে জানা যায়, সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে পরিবহণ শ্রমিকরা বাঁধা দিলে সিটি কর্পোরেশনের লোকজন পাল্টা আক্রমন করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রায় অর্ধশতাধিক গাড়ী ভাংচুর করা হয় এবং গোটা সিলেট শহর জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিলেট মহানগরের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ বলেন, দীর্ঘদিন যাবৎ সরকারী রাস্তা অবৈধ ভাবে দখল করে মাইক্রোবাস ষ্টেন্ড তৈরী করা হয়েছে।সিটি কর্পোরেশন বাঁধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম