
ইফতি খান, চট্রগ্রাম জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করান। আর কাউন্সিলরদেরকে শপথ পাঠ করা স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন। ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয় অর্জন করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। বিজয়ী প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে তিন লাখ ভোটে হারান।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হন। তারা আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী। কাউন্সিলর পদে বিএনপির কোন প্রার্থী বিজয়ী হয়নি ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম