
সোমবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দীর্ঘ ১০ মাস পর সশরীরে অংশ নেন সরকারপ্রধান। ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন।
বৈঠকে এজেন্ডা রিলেটেড মন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়া ছয়জন মন্ত্রী এবং ছয়জন সচিব মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন।
সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছিলেন।
এরপর থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো ভার্চুয়ালি হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। আর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম