
নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান জিয়া (পাঞ্জাবি মার্কার) বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাপ্তির জিয়াউর রহমান জিয়া সম্প্রতিকালে বদিজামানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুলি বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দিয়ে আসছে। পিকনিকের নামে চলছে তার ভোট প্রচারণা ।তালিমের নামে মহিলাদের একত্রিত করে করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি না মেনে চলছে তার মিটিং।
সরেজমিনে গিয়ে দেখা যায় দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে তার পোস্টার। খোঁজ নিয়ে জানা যায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তার বিরুদ্ধে রয়েছে মামলা। এলাকার ছকমাল (৫০) মাইদুল (৪০) শাহজাহান( ৪৮)মতিয়ার( ৫০) সহ অনেকে জানান জিয়াউর রহমান জিয়া (পাঞ্জাবি মার্কা ) প্রার্থী নির্বাচনী আচরণবধি লংঘন করে হরহামেশাই চালিয়ে আসছে তার প্রচার প্রচারণা। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম