
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার মামলায় গ্রেফতার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মেহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. জাকারিয়া ও একরামুল হক ওরফে রাজু।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দাউদ হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার বিষয়ে অভিযোগ করেন মেয়রের এপিএস মনিরুল ইসলাম। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলা তদন্ত করে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। পরে এ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্মার্ট ফোন এবং টাকা লেনদেনে ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্ট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের মধ্যে জাকারিয়া নিজেকে মেয়র তাপস পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করত। ওই টাকা সংগ্রহ করার জন্য মো. একরামুল হকের নামে রেজিস্ট্রেশনকৃত বিকাশ নম্বর ব্যবহার করে আসছিলো।
প্রতারকরা বিভিন্ন ব্যক্তি, খেলোয়াড়, নায়ক-নায়িকা ও রাজনীতিবিদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে এ ধরনের প্রতারণার করে থাকে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম