
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটি রবিবার (১০ জানুয়ারি) পরিবেশবান্ধব নতুন নগরী গড়ার ঘোষণা দিয়েছে। এ নগরী থাকবে গাড়িশূন্য। যেখানে কোনো কার্বন নিঃস্বরণ ঘটবে না।
দেশটির বৃহৎ এনইওএম প্রকল্পের আওতায় নতুন এ নগরীর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি মার্কিন ডলার। এটি দৃষ্টিনন্দন লোহিত সাগর উপকূলে তৈরি করা হবে। এর কাজ শুরু হবে চলতি বছরের প্রথমার্ধে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান “দ্য লাইন” শিরোনামে এই নগরীর পরিকল্পনার উদ্বোধন করেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।
নগরীর আয়তন হবে ১৭০ কিলোমিটার। এতে বাস করা লোকের সংখ্যা হবে ১০ লাখ। নগরীতে গাড়ির ব্যবহার থাকবে না। তবে গণপরিবহন থাকবে। কিন্তু গণপরিবহনে ভ্রমণ ২০ মিনিটের বেশি হবে না।
নতুন এ প্রকল্পে ৩ লাখ ৮০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ দেশটির জিডিপিতে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার যুক্ত হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম