
কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার দুই ঘণ্টা পর বাবার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন— বাবা সুলতানপুর এলাকার ইজিবাইকচালক মোস্তফা মণ্ডল (৪০) ও তার মেয়ে শান্তনা খাতুন (২০)।
নিহত শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনার সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এর দুই ঘণ্টা পর বেলা দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শান্তনার বাবা। একই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোক করে মারা গেছেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শান্তনা তার চার বছরের একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম